,

রংপুরে ডাক্তার’ পদবী লেখায় পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় নামের পূর্বে ডাক্তার পদবী লেখায় মনিরুজ্জামান বিদুৎ নামের এক পল্লী চিকিৎসকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত শনিবার রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের নেতৃত্বে র‌্যাব-১৩ এর একটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে উপজেলা সদরে পল্লী চিকিৎসক মনিরুজ্জামান বিদুৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি পল্লী চিকিৎসক হওয়ার পরেও তার ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাডে ডাক্তার পদবী ব্যবহার করে আসছিলেন। এর আগে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বলেন, পীরগাছা বাজারে আরএমপি (রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার) হয়ে নামের আগে ‘ডাক্তার’ পদবি লেখায় একজনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য