,

লালমাই উদ্ভিদ উদ্যানে বিলুপ্তপ্রায় ‘স্বর্ণ কুমুদ’ দেখা যাবে

news-image

অনলাইন ডেস্ক : স্বর্ণ কুমুদ। নাম পড়ে মনে হতে পারে এতে স্বর্ণ আছে কিনা? স্বর্ণের মতো মূল্যবান না হলেও বেশ দুষ্প্রাপ্য এ গাছ। আগে দেশেও উন্মুক্ত পরিবেশে টিকে ছিল। লোকালয় বাড়ানোর জন্য ডোবা, খাল বিল ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পরিবেশে এখন তেমন পাওয়া যায় না এ ফুল।

কুমিল্লায় স্বর্ণ কুমুদ গাছ প্রাকৃতিকভাবে তেমন জন্মে না। কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম দুই বছর আগে নারায়ণগঞ্জ থেকে এর একটি চারা সংগ্রহ করেন। সে গাছ থেকেই চারা বাড়িয়ে একটি গাছ লালমাই উদ্ভিদ উদ্যানে দিয়েছেন।

ডা. আবু নাঈম বাসসকে বলেন, গাছটি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এ প্রয়াস। ফুল থেকে সামান্য ব্র্যান্ডির ঘ্রাণ আসে বলে এটাকে Brandy bottle lily নামেও ডাকা হয়। এটি Yellow water lily নামেও পরিচিত। সায়েন্টিফিক নাম Nuphar lutea.

গাছের পাতা সবুজ। লতানো কাষ্ঠল কাণ্ডের মতো হয় গাছটি। কাণ্ডসমেত মূল গাছ পানির নিচেই থাকে। পাতা এবং ফুল ভেসে থাকে ওপরে। গাছটি অগভীর পরিষ্কার পানি পছন্দ করে।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মুহাম্মদ নুরুল করিম বাসসকে বলেন, বিলুপ্ত প্রায় স্বর্ণ কুমুদ ফুল লালমাই উদ্ভিদ উদ্যানে সংরক্ষণ করা হয়েছে।

এছাড়া ডা. আবু নাঈম শিউলি বাগান করার জন্য ১৫টি শিউলি চারা ও কিছু বিদেশি ফুল আফ্রিকান প্রিন্সেস, বাসর লতা, জল গোলাপ, মেক্সিকান ফ্লেম ভাইনসহ মোট ১৬ প্রজাতির গাছের চারা লালমাই উদ্ভিদ উদ্যানে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য