,

বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে হত্যা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাসিরউদ্দিন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হাসন্নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন হাসন নগর গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার তেজখালী ইউনিয়নের হাসন্নগর গ্রামের রেনু মিয়ার ছেলে ব্যবসায়ী নাসিরুদ্দিন তার স্ত্রীকে নিয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের সাগর কটুক্তি করে। পরে বাড়ি থেকে বাজারে আসার পথে সাগরের সঙ্গে নাসিরের কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় সাগর নাসিরকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য