,

পারিশ্রমিক কমালেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের ছবির শুটিং ও রিলিজ পিছিয়ে গেলেও রিয়্যালিটি শো ‘বিগ বস’ হবে বলেই শোনা যাচ্ছে। সাধারণত এই অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে নিক্তি মেপে বড় দরও হাঁকেন ভাইজান। কিন্তু করোনার কোপে পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন সালমান।

আনন্দবাজার পত্রিকা জানায়, গত বছর ‘বিগ বস সিজন থার্টিন’-এর জন্য এ বলিউড তারকা নাকি সপ্তাহ পিছু ১৩ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। একই দিনে তিনি দুটি এপিসোডের শুট করতেন। অর্থাৎ, এপিসোড প্রতি সাড়ে ছয় কোটি রুপি নিয়েছিলেন।

তবে এবার করোনার ফলে ব্যবসায় মন্দার জন্য সংশ্লিষ্ট চ্যানেল সালমানের কাছে পারিশ্রমিক কমানোর আবেদন করে। শোনা যাচ্ছে, ভাইজান সপ্তাহ পিছু পারিশ্রমিক নেবেন নয় কোটি টাকা। দু-তিনটি সিজন আগে এই অঙ্কের কাছাকাছি পারিশ্রমিক পেতেন সালমান।

মহামারীর কারণে ‘বিগ বস’-এর ফরম্যাটেও অনেক পরিবর্তন আসছে বলে খবর। বাজেট কমাতে হচ্ছে নির্মাতাদের। তাই সেলেব্রিটির সংখ্যা থাকছে, চার-পাঁচজন থাকবেন। বাকি প্রতিযোগীরা থাকবেন আমজনতার মধ্য থেকেই। গত কয়েকটি সিজনে একজন করে সাধারণ প্রতিযোগী রাখা হতো।

এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি। সাধারণত পনেরো সপ্তাহ ‘বিগ বস’-এর হাউসে থাকতে হয় প্রতিযোগীদের। সে মেয়াদ কমতে পারে এ সিজনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর