,

শেখ হাসিনা নেতৃত্বে থাকলে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিগন্তে : কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে।

রোববার সংসদ ভবনের সরকারি বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয় – সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা। তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তির সহায়তায় তিনি দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমায় এই আইসিটি সক্ষমতার রূপকার হচ্ছেন সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেকসই বিশ্বের নতুন নতুন উন্নয়ন ও প্রযুক্তি বাংলাদেশের তরুণদের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের অযুত তরুণের প্রাণে স্বপ্ন বুনে দিয়েছেন। তার হাত ধরেই সমৃদ্ধির সোনালী সোপানে পৌঁছবে বাংলাদেশ।

সোমবার সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক, নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি ও কোটি তরুণের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়। তিনি ও তার পরিবারের সব সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই এই বই প্রকাশের মূল উদ্দেশ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা