বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা রিপোর্টের অপেক্ষায় মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : দুই দফা কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসলেও মাশরাফির দেহে বড় কোন সমস্যা দেখা দেয়নি। মিরপুরের নিজ বাসভবনে থেকেই তিনি নিয়মিত চিকিৎসা করিয়েছেন। তার স্ত্রী সুমনা হক সুমি ও ভাই মুরসালিন বিন মোর্তাজার দেহেও এই মরনঘাতি ভাইরাস বাসা বেঁধেছে। তবে তাদেরও শারিরিক কোন জটিলতায় পড়তে হয়নি।

তবে নিয়ম মোতাবেক গতকাল তৃতীয় দফা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আশা করছেন এবারের রিপোর্ট নেগেটিভ আসবে।

নড়াইল -২ আসন থেকে নির্বাচিত বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফির দেহে গত ২০ জুন প্রথম এই ভাইরাসের সংক্রমন ধরা পড়ে। ৪ জুলাই তিনি দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান। সেখানেও ইতিবাচক ফল আসে।

মাশরাফি বলেছেন যে তিনি এবং তার পরিবারের সদস্যরা আবারো কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন। এখন তিনি ফলাফলের অপেক্ষায় আছেন। নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত কোভিড সংক্রান্ত তার ফলাফলের রিপোর্ট সংক্রান্ত মনগড়া কোন সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমে অনুরোধও জানিয়েছেন মাশরাফি।

কিছু কিছু মিথ্যা সংবাদের উল্লেখ করে মাশরাফি নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন, ‘আশা করি সবাই ভাল আছেন। ইতোপুর্বে আমার করোনা ভারইরাসের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। এসব সংবাদ বিশ্বাস না করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করায় আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। আপনাদের এই অকৃত্রিম ভালবাসা আমাকে আরো দায়িত্বশীল করেছে। সঠিক সংবাদটিই আমলে নেবেন। পরীক্ষার ফলাফল পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব আমি আপনাদের জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং ভাল ও সাবধানে থাকবেন।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা