,

লোকসানের শঙ্কায় যশোরের গরু খামারিরা

news-image

যশোর প্রতিনিধি : কোরবানির পশু বেচাকেনা নিয়ে এ বছর বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন যশোরের খামারি ও ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আর মাত্র অর্ধ মাস বাকি থাকলেও এখনও পশু বেচাকেনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অপরদিকে সীমান্তবর্তী হাটে ভারতীয় গরু আসছে। যে কারণে ঈদ উপলক্ষে পালিত পশু বিক্রি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। গরু ও ছাগলের ব্যাপারীরাও রয়েছেন এ বছর ঈদের মৌসুমে ব্যবসা না করতে পারার শঙ্কায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শফিউল আলম জানান, কোরবানি ঈদ উপলক্ষে যশোর জেলায় এবার যে পশুর চাহিদা রয়েছে তার চেয়ে উদ্বৃত্ত আরও ২ হাজারেরও বেশি পশু খামারি পর্যায়ে প্রস্তুত রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখনও বেচাকেনা না হওয়ায় খামারিরা অনিশ্চয়তায় রয়েছেন।

তিনি জানান, যশোর জেলায় এ বছর কোরবানির জন্য ছোটবড় মিলে মোট ৬৩ হাজার পশুর চাহিদা রয়েছে।

এর মধ্যে ৩১ হাজার গরু, মহিষ ও ৩২ হাজার ছাগল রয়েছে। তবে এ চাহিদার বিপরীতে জেলায় ছোটবড় মিলে মোট ১০ হাজার ২৮৭টি খামারে মোট ৬৭ হাজার ৯৭৫টি পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৩৪ হাজার ৯২৫টি গরু বিভিন্ন খামারে পালন করে কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। বাকি ৩২ হাজারের কিছু বেশি ছাগল রয়েছে।

খামারিরা জানান, অন্যান্য বছরে কোরবানির এক থেকে দেড় মাস আগেই পাইকার ব্যবসায়ীরা গরু ও ছাগল কিনতে খামারি পর্যায়ে যোগাযোগ শুরু করেন। কিন্তু কোরবানির মাত্র অর্ধেক মাস বাকি। এখনও কোনো ব্যবসায়ীরা তাদের সাথে যোগাযোগ করেননি। কিছু ব্যাপারি যোগাযোগ করলেও যে দাম বলছেন সে দামে বিক্রি করলে তাদের লাভ তো দূরের কথা পুঁজিও রক্ষা করতে পারবেন না।

সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের সরদার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ তুহিন বলেন, তার খামারে ছোট-বড় মিলে ৪১টি গরু আছে। এর মধ্যে ১৫টি গরু তিনি কোরবানির জন্য প্রস্তুত করেছেন। বিক্রিযোগ্য এসব গরু একেকটি ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দাম হবে।

তিনি বলেন, কোরবানির বাজারে ছোট গরুর চাহিদা বেশি। তাই এবার বড় গরু না রেখে ছোট গরু পালন করেছেন তিনি। কিন্তু কোরবানি দরজায় কড়া নাড়লেও এখনও পর্যন্ত কোনো ক্রেতা তার সাথে যোগাযোগ করেনি। অথচ এ সময়ে ব্যবসায়ীরা তার খামারে এসে বার বার যোগাযোগ করতে থাকেন।

তুহিন বলেন, পরিস্থিতি যা মনে হচ্ছে এবার কুরবানিতে আমাদের সর্বস্ব হারাতে হবে।

একই উপজেলার সুলতানপুর গ্রামের খামারি নুরুন্নবী বলেন, বড় আশা নিয়ে এবার কোরবানি উপলক্ষে ১০টি গরু মোটাতাজা করেছি। প্রতিটি গরু এক লাখের বেশি দাম হবে। পশুর খাবারের চড়া দাম হওয়া সত্ত্বেও কষ্ট করে এসব গরু লালন-পালন করেছি। এখন কী হবে সেই চিন্তায় রয়েছি।

তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো ব্যাপারি আমাদের কাছে আসেনি। কেউ আসলেও তারা দর-দাম না বলেই শুধু ছবি তুলে নিয়ে যাচ্ছে। সামনে ব্যাপারি পাবো বলেও মনে হচ্ছে না।

যশোরের বাঘারপাড়ার উপজেলার চাড়াভিটা এলাকার গরু ব্যবসায়ী আজিবর হোসেন বলেন, করোনার কারণে আমরা এবার গরু কেনা নিয়ে বড় চিন্তায় আছি। মূলত এ অঞ্চল থেকে গরু নিয়ে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। কিন্তু এবছর করোনার কারণে গরু নিয়ে যাতায়াত সমস্যা হওয়ার আশঙ্কায় রয়েছি। যে কারণে আমার মতো অনেক ব্যাপারি গরু কিনতে সাহস পাচ্ছেন না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শফিউল আলম বলেন, কোনো ব্যবসায়ী যদি এ জেলা থেকে গরু কিনে নিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে চান তাহলে আমরা তাদের ট্রেনে করে গরু নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবো। খামারি ও গরু পালনকারীদের সহযোগিতায় আমাদের মাঠ পর্যায়ের লোকজন সার্বিক কাজ করে যাচ্ছেন।

এদিকে শনিবার যশোরের বড় পশুহাটগুলোর মধ্যে অন্যতম শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী সাতমাইল হাটে ভারতীয় গরু বিক্রি হয়েছে। এ নিয়ে আরও দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা।

তারা বলেন, এ দুরবস্থার সময় ভারতীয় গরু ঢুকলে দেশি খামারিদের অবস্থা আরও শোচনীয় হবে।

শার্শা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার বলেন, গত তিন বছর ধরে দেশে পালিত গরু দিয়ে কোরবানি ঈদের চাহিদা পূরণ হচ্ছে। খামারগুলোতে চাহিদার তুলনায় গরু ও ছাগল রয়েছে বেশি। এ অবস্থায় ভারতীয় গরু আসলে খামারিরা ক্ষতির শিকার হবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা