,

কোচ বললে ফিরবেন বোল্ট

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফেরার আভাস দিয়েছেন জ্যামাইকান স্প্রিন্ট কিং উসাইন বোল্ট। গতি দানব জানিয়েছেন, কোচ গ্লেন মিলস যদি বলেন তাহলে আবারও দৌড়াতে পারেন তিনি।

ভ্যারিয়েটি নামক একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকারে ৩৩ বছর বছর বয়সী বোল্ট আবার আবারও প্রতিযোগিতামূলক দৌড়ে ফেরার আভাস দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অবশ্য ক্যারিয়ার আবারও শুরু করা নিয়ে নিজের কোনো পরিকল্পনা নেই বলে জানান বোল্ট। ওই ভিডিও সাক্ষাৎকারে একশো ও দুশো মিটারে রেকর্ডধারী অলিম্পিকে আটটি স্বর্ণ জেতা তারকা বলেন, কোচ বললেই বিষয়টি নিয়ে ভাবতে পারেন তিনি।

আমার কোচ যদি এসে আমাকে বলেন যে এটা করো, আমি এটা করব। কারণ কোচের প্রতি আমার অগাধ বিশ্বাস।

তিনি যদি বলেন আমরা এটা করব, আমি জানি এটা সম্ভব। গ্লেন মিলস বললে আমি ফিরব।

বোল্ট সবশেষ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করেছিলেন ২০১৭ সালে লন্ডনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতাটিতে সুবিধা করতে পারেননি তিনি। ১০০ মিটারে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। বোল্ট জানালেন, এরপর আর ট্র্যাকে যাননি।

বোল্ট বলেন, আমি ট্র্যাকে গেলেই আমার কোচ খুব উজ্জীবিত হয়ে ওঠেন। তাই আমি ট্র্যাক থেকে দূরে থাকি।

দৌড়ের বাইরে বর্তমানে শিশু কন্যা ও সঙ্গী কেসি বেনেটের সঙ্গে সময়টা ভালো কাটছে বলে জানালেন বোল্ট। পিতৃত্বের কথা উঠতেই তিনি বললেন, এটা বিশ্ব রেকর্ড ভাঙার চেয়েও কঠিন।”

প্রথম সপ্তাহে তো আমি দুর্বল হয়ে পরেছিলাম, রাতে তাকে দেখে রাখতে আমার ঘুম কম হচ্ছিল। আমি অনেক ঘুমাই। কিন্তু এখন আমি জেগে থাকা শিখে ফেলেছি। জেগে থাকা আমার জন্যও এখন কোনো ব্যাপারই না। দিন দিন আমি ভালো করছি এবং শিখছি।

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা