,

ফেনী জেলা আ.লীগ সভাপতির করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান। আজ রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আকরামুজ্জামানের বড় ছেলে সাইফুজ্জামান বাবু।

সাইফুজ্জামান বাবু জানান, গত ১৯ জুন শ্বাসকষ্ট নিয়ে অ্যাডভোকেট আকরামুজ্জামান সিএমএইচে ভর্তি হন। পরদিন তার করোনাভাইরাস শনাক্ত হয়।

হাসপাতালে ভর্তির আগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন আকরামুজ্জামান। গত শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

অ্যাডভোকেট আকরামুজ্জামান ফেনীতে রোটারি ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘জনমানুষের নেতা হিসেবে আকরামুজ্জামান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর