,

দিল্লির হোটেল চীনা অতিথিদের জায়গা দেবে না

news-image

ডেস্ক রিপোর্ট : লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে নিজেদের ২০ সেনা সদস্যের নিহতের ঘটনায় ভারতে প্রতিবেশী দেশটির প্রতি বিরুদ্ধ মনোভাব তীব্র হচ্ছে। চীনা পণ্য বর্জনের ডাক দেওয়ার পর বৃহস্পতিবার দিল্লির শীর্ষ পর্যায়ের একটি হোটেল সংগঠন দেশটি থেকে আগত অতিথিদের নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।

গত ১৫ জুন চীন–ভারতের সীমান্তে উভয় দেশের বাহিনীদের সংঘর্ষে গোলাগুলি বিনিময় ছাড়াই ২০ জন ভারতীয় নিহত হয়। দেশ দুটির মধ্যে টানাপোড়েন তীব্র পর্যায়ে পৌঁছেছে।

গোটা ভারত জুড়ে চলছে চীন বিরোধী প্রচারণা। এসবের অংশ হিসেবে চীনের অতিথিদেরও বর্জনের ডাক দিল দিল্লির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিকদের সংগঠন। সংগঠনটির সভাপতি সন্দ্বীপ খান্দেলওয়াল এএফপিকে জানান, দিল্লিতে প্রায় ৭৫ হাজার রুমের একটিতেও চীনের অতিথিদের জায়গা দেওয়া হবে না।

“চীনের সঙ্গে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে সরকারকে সমর্থনে আমাদের এই সিদ্ধান্ত। তাদেরকে কেন আমরা ভারত থেকে টাকা নিয়ে যাওয়ার সুযোগ দেব?”

ত্রি-স্টার ও ফোর-স্টার হোটেলগুলোও এই অ্যাসোসিয়েশনের আওতায় রয়েছে। এই অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হোটেলগুলোকে চীনা পণ্য না কেনার জন্যও আহ্বান জানানো হয়েছে।

তবে চীনের নাগরিকদের ওপর দিল্লির এই নিষেধাজ্ঞা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কেননা করোনাভাইরাস মহামারির কারণে ভারতে এমনিতেই সব ধরনের ভ্রমণ বন্ধ। দীর্ঘ লকডাউন পর কিছু কিছু হোটেল খোলার প্রস্তুতি নিচ্ছে।

এএফপি জানিয়েছে, ২০১৮ সালের জরিপে দেখা গেছে ওই বছর প্রায় ৩ লাখ চীনা নাগরিক ভারত ভ্রমণ করেছেন।

ভারত-চীনের মধ্যে কূটনীতিক সম্পর্ক তেমন ভালো না থাকলেও গত কয়েক বছরে দেশ দুটির মধ্যে অর্থনৈতিক কার্যপরিধি আরও বিস্তৃত হয়েছে। প্রতি বছর দেশ দুটির মধ্যে প্রায় ৯ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। তাতে ভারতের তুলনায় চীন ৫ হাজার কোটি ডলার বেশি বাণিজ্য করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা