,

সিংগিং ইন দ্য রেইন বা বৃষ্টিতে গান

news-image

শামসুর রহমান বকুলঃ দুবাই এমন এক রাস্তা তৈরি করছে যেখানে সারা বছর ছাতার দরকার হবে।
দুবাইতে গ্রীষ্মের উত্তপ্ত মাসগুলিতে শহরের তাপমাত্রার ভারসাম্য রক্ষার উপায় হিসাবে একটি জলবায়ু নিয়ন্ত্রিত “বৃষ্টিপাতের রাস্তা” তৈরি করছে যেখানে প্রতিবার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেই সয়ংক্রিয়ভাবে হিম শীতল বৃস্টি পড়তে থকবে।
এই নতুন আকর্ষণ দুবাইয়ের উপকূলে দ্য ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জের পর্যটন প্রকল্প হার্ট অফ ইউরোপে অবস্থিত। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ বিলিয়ন ডলার।
এক কিলোমিটার রাস্তায় রেস্তোঁরা এবং রিটেইল শপ বা খুচরা বিক্রয় কেন্দ্র থকবে। দর্শনার্থীদের উপর শীতল জল বর্ষণ হওয়ায় ইউরোপীয় রাস্তাগুলির মতো মনে হবে।
সংযুক্ত আরব আমিরাতের ডেভোলাপার ক্লেইন্ডিয়েনস্ট গ্রুপ এক বিবৃতিতে বলেছে, “বহু বছর ধরে গবেষণা এবং পরীক্ষার পরে, আমরা এখন রেনিং স্ট্রিটটি নির্মাণ করছি যা আমরা এই বছরের শেষের দিকে প্রাথমিক পর্যায়ে উন্মোক্ত করার প্রত্যাশা করছি।”
ধারণাটি অবশ্য নতুন নয় – এটি অস্ট্রিয়ার স্থপতি কামিলো সিট্টের কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যারা জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে এমন প্রযুক্তি দিয়ে শহরগুলির কল্পনা করেছিলেন।
ক্লেইন্ডিয়েনস্ট গ্রুপটি ব্যাখ্যা করেছিল যে রাস্তায় কীভাবে কাজ করা হচ্ছে “এই দ্বীপে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ার সাথে সাথে বৃষ্টির আকারে ঠান্ডা জল গোপন পাইপের মাধ্যমে ভবনগুলির উপরে থেকে নেমে আসবে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর