,

রংপুরে করোনা হাসপাতালে একদিনে দুইজনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তোফাজ্জল হোসেন (৬৮) ও খালেদ হাবিব মুকুল (৫০) নামে দুইজন মারা গেছেন। এর মধ্যে রংপুর নগরীর মাহিগঞ্জের বাসিন্দা তোফাজ্জল হোসেন গত ২২ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অন্যদিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের খালেদ হাবিব মুকুল গত ১৭ জুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি কুড়িগ্রাম জেলার করোনা আক্রান্ত রোগী হিসেবে প্রথম মৃত ব্যক্তি।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

তিনি জানান, করোনা ছাড়াও তোফাজ্জল হোসেন ডায়াবেটিসে ভুগছিলেন। দুইদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। একই দিন সন্ধ্যায় চিলমারীর খালেদ হাবিব মুকুলের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য