,

মুজিব বর্ষে ১ লাখ বৃক্ষ রোপণ করবে রংপুর জেলা ছাত্রলীগ

news-image

রংপুর ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এক লাখ ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর শুরু করেছে রংপুর জেলা ছাত্রলীগ।

আজ বুধবার দুপুরে নগরীর আর্দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেডিকেল পাবলিক হাই স্কুল মাঠে ফলজ-ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সহ-সম্পাদক রিদয় ও আরিফ, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মোহাইমিনুর রহমান চৌধুরী বিদ্যুৎ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অবিনাশ কুমার, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব প্রমুখ। এসময় রংপুর জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে রংপুর জেলায় ছাত্রলীগ এক লাখ ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচী গ্রহণ করেছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য