,

রংপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন সাংবাদিকসহ ১০জন

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দশজন। এদের মধ্যে সাংবাদিক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। এ নিয়ে এই হাসপাতাল থেকে মোট ১৩৯জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন।
আজ মঙ্গলবার দুপুরে করোনাজয়ী নতুন দশজনকে ছাড়পত্র দেয়া হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা ফুল ও চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে তাদের বিদায় জানান।

ছাড়পত্র প্রাপ্ত ব্যাক্তিরা হলেন; রংপুরের দৈনিক পত্রিকা যুগের আলোর সাংবাদিক আসাদুজ্জামান আফজাল (৫০), রংপুর নগরীর বাসিন্দা দুলু মিয়া (৩৫), রমজান আলী (৩৫), আহসান আলী (৫১), ফেরদৌস (৬৪), পারভিন সুমি (৩০), জাহিদুল (২৮), মিঠাপুকুর উপজেলার হাসানুর রহমান ও নাজমা বেগম এবং বগুড়া শহরের বাসিন্দা আব্দুস সালেক (৫৭)।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুলু মিয়া গত ১১ জুন, হাসানুর, রমজান ও আসাদুজ্জামান গত ১২ জুন, নাজমা বেগম গত ১৩ জুন, আহসান আলী ও জাহিদুল গত ১৩ জুন, ফেরদৌস ও পারভিন সুমি ১৪ জুন এবং আব্দুল সালেক গত ১৮ জুন ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তারা সবাই এখন পুরোপুরি সুস্থ্য ও করোনামুক্ত। তাদের শরীরে করোনা সংক্রামিতের কোনো উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। এদের মধ্যে একজন বগুড়া শহরের এবং বাকিরা রংপুর জেলার বাসিন্দা। এরআগে গত রোববার একজন চিকিৎসকসহ আরও পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য