,

স্বাস্থ্য বিভাগ ‘মহা আজগুবি বিভাগ’: সাংসদ একরামুল

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য বিভাগকে এবার কেবল আজগুবি নয় ‘মহা আজগুবি বিভাগ’ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

সোমবার বিকেলে সাংসদ একরামুল করিম চৌধুরী তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লাইভ ভিডিওতে এসে এ মন্তব্য করেন।

ভিডিওতে তিনি বলেন, আমি দু-তিন দিন আগে বলেছিলাম, স্বাস্থ্য বিভাগ একটা আজগুবি বিভাগ, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে, এটা আজগুবি নয়, মহা আজগুবি বিভাগ।

সাংসদ একরামুল বলেন, আজ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের করোনা পরীক্ষা বন্ধ কিটের অভাবে। এই কিটের অভাবের কারণে মানুষের মনে একটা হাহাকার বিরাজ করছে।

সাংসদ বলেন, শুনেছি, আজ স্বাস্থ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন দেশে কিটের সংকটের কথা। কিন্তু আমি যত দূর জানি, তিন-চারটি কোম্পানি, ব্যবসায়ী প্রায় ১০ লাখ কিট এনে রেখেছে। তারা দিতে পারছে না ‘মিঠু সিন্ডিকেটের’ কারণে।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিঠু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙা না যাবে, তত দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থানে থাকবে না।

সাংসদ একরামুল করিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে দু-তিন দিনের মধ্যে যেভাবে আপনি ক্যাসিনোকে ধ্বংস করেছেন, মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন, আপনার কাছে অনুরোধ, আপনি স্বাস্থ্যসেবার এই সিন্ডিকেটটি ভাঙার চেষ্টা করুন। এই আজগুবি বিভাগ থেকে যদি সিন্ডিকেটটা ভাঙতে পারেন, তাহলে দেশের মানুষ অনেক সুফল পাবে।…কারণ, ওই সিন্ডিকেট স্বাস্থ্য বিভাগটিকে কাবু করে রেখেছে।

সাংসদ একরামুল করিম চৌধুরী বিকেল সাড়ে তিনটার দিকে ওই লাইভ ভিডিও করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ভিডিওটি প্রায় নয় হাজারবার শেয়ার হয়েছে এবং প্রায় দুই হাজার মানুষ মন্তব্য করেছেন।

এর আগে গত ১৫ জুন দুপুরেও একইভাবে ফেসবুকের লাইভে এসে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে নানা সমালোচনা করেন। ওই ভিডিওতেও সাংসদ একরামুল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে কে চালাচ্ছে—সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর