,

সার্ক ফোয়ারা মোড়ের সেই ছিনতাইকারী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তার সোহেলের ভাষ্যমতে, সে একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন।

তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছেন।

এর আগে ২২ জুন একটি দৈনিকের অনলাইন সংস্করণে ছিঁচকে চোর সোহেলের চুরি -ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরোনোর আগেই পুলিশের অভিযানে সোহেল গ্রেপ্তার হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর