শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে ২৬ কোটি শিশু শিক্ষাবঞ্চিত : ইউনেসকো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্র্য ও বৈষম্যের কারণে ২০১৮ সালে বিশ্বজুড়ে প্রায় ২৬ শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায়নি বলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো’র মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চলমান করোনাভাইরাস সংকটের কারণে শিক্ষাবঞ্চিত শিশুদের সংখ্যা আরও বাড়ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, অনেক দেশের দারিদ্র্যপীড়িত সম্প্রদায়গুলোতে বিশেষ করে কন্যা শিশু, প্রতিবন্ধী, অভিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা লেখাপড়ার তেমন কোনো সুযোগই নেই।

ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়েছে, “মূলত দারিদ্র্যের কারণে ২০১৮ সালে ২৫০ মিলিয়ন (২৫ কোটি ৮০ লাখ) শিশু ও তরুণ শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে।”

শিক্ষা থেকে বঞ্চিত এই সংখ্যাটা বিশ্বজুড়ে স্কুলগামী শিশুদের ১৭ শতাংশ এবং এদের অধিকাংশই দক্ষিণ ও মধ্য এশিয়া ও সাব-সাহারান আফ্রিকার।

করোনাভাইরাস মহামারির কারণে এই সংকট আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মহামারির ঠেকাতে লকডাউনে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ায় ৯০ শতাংশ বেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়েছে বলে ইউনেসকোর প্রতিবেদনে উঠে এসেছে।

তাতে বলা হয়েছে, চলমান সংকটে কিছু পরিবারের শিশুরা ল্যাপটপ, মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বাসায় থেকে স্কুলের পড়াশোনা চালিয়ে যেতে পারলেও লাখ লাখ শিশু এসব সুযোগ-সুবিধার পুরোপুরি বাইরে।

এ ব্যাপারে ইউনেসকোর মহাপরিচালক আন্দ্রে আসুলেই প্রতিবেদনের ভূমিকাতে লিখেছেন, “ইবোলার মতো অতীত শিক্ষাগুলো দেখিয়েছে যে, স্বাস্থ্য সংকট বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে, অতি দরিদ্র পরিবারের মেয়েদের ওপর। তাদের অনেকেই আর কখনো স্কুলেই ফিরতে পারে না।”

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ