,

রংপুর সিটি বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

news-image

রংপুর ব্যুরো : করোনার হট স্পট বলে পরিচিত রংপুর সিটি বাজারের সামনে ও ভেতরে অবৈধ স্থাপনা তৈরী করে নগরীর প্রধান সড়কের জায়গা দখলসহ বিভিন্ন দোকানপাট তৈরী করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনাকারী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী। অভিযানকালে সিটি বাজারের সামনে সকল প্রকার দোকান ও স্থাপনা, বর্ধিত বারান্দা, সিটি বাজারের প্রবেশমুখে বর্ধিত অংশসহ ভিতরের রাস্তার দুইপাশে বর্ধিত দখলকৃত অংশ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করায় রংপুরের পথচারী, সিটি বাজারের ক্রেতা সাধারণ প্রশংসা করেছেন এবং অবৈধ দোকান যাতে আর বসতে না পারে সেজন্য সিটি কর্পোরেশনসহ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

পরে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার এ কে তারিকুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা প্রমুখ।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে একটি অসাধু সিন্ডিকেট চক্র নগরীর প্রধান সড়কের অর্ধেক জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান করেছিল। বিভিন্ন ধরনের দোকান পাট নির্মানসহ রাস্তা দখল করে নগরীর মানুষকে জিম্মি করে রাখায় নগরীতে সার্বক্ষনিক যানজট লেগেই ছিলো। এ ছাড়া সামাজিক দুরত্ব না মেনে দোকান পাট করে ব্যবসা করার কারনে সিটি বাজার করোনার হট স্পটে পরিনত হয়েছিলো। রংপুর মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার ( কোতয়ালী জোন) জমির উদ্দিন বলেন, নগরীর প্রধান সড়ক দখল করে অবৈধ স্থাপনা আর বসতে দেয়া হবে না।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুর সিটি বাজার করোনার হট স্পটে পরিনত হয়েছিল। বাজারটিতে সামাজিক দুরুত্বও কেউ মানছিল না। এখন থেকে কাঁচা বাজার এখানে বসতে দেয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের ব্যবসা করতে হবে। রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সিটি বাজারকে করোনার হট স্পট থেকে রক্ষা এবং নগরবাসির চলাচল স¦াভাবিক রাখতে উচ্ছেদ অভিযান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা