,

রংপুরে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ : দুই যুবক গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সজিব বাবু ও শিপন মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। প্রেমের প্রস্তাবে সাড়াা না দেয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ওই দুই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার খামার তৈয়তপুর গ্রামের ননী গোপালের ছেলে শ্রী সজিব বাবু সাকিব (২৬) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মুয়াজ্জেম হোসেনের ছেলে শিপন মিয়া (২২)।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামীরা এক নাবালিকাকে প্রেম নিবেদনসহ বিভিন্ন কু-প্রস্তাব দেয়। এতে সাড়া না দেয়ায় গত ১২ জুন শুক্রবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্রী সজিব বাবু ওরফে সাকিব ওই নাবালিকাকে বাড়ির পাশের একটি সুপারি বাগানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সেখানে উপস্থিত শিপন মিয়াও জোর পূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই নাবালিকার পরিবার থেকে ধর্ষণের অভিযোগ করা হলে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা