শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যিশু-পরমব্রতও কি শুয়ে কাজ পান, স্বস্তিকার প্রশ্ন

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে উত্তাল বলিউড। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কি এমনই অবস্থা? এখানেও কি স্বজনপোষণ নীতির উপর ভিত্তি করেই কাজ পান শিল্পীরা? দিন দুই আগে এই নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি ভিডিও পোস্ট করেন তার ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি অভিযোগ তোলেন টলিউডেও স্বজনপোষণ রয়েছে। এখানেও শিল্পীর কাজ পাওয়া বা না পাওয়া নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের উপর। এই নিয়েই শ্রীলেখাকে নাম না করে পালটা দিলেন অভিনেত্রী স্বস্তিকা

নিজের ইউটিউবে শ্রীলেখা ১ ঘণ্টা ৯ মিনিটের যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেখানে কিছু বিতর্কিত কথা বলেন তিনি। বলেন তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি রাজত্ব করছে। তাই জুটি তৈরি করার সুযোগই তিনি পাননি। প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়েই ছবি তৈরি করতে চাইতেন পরিচালক-প্রযোজকরা। তার ভাগে জুটত সেকেন্ড হিরোইন বা পার্শ্বচরিত্র। এরপর সময় বদলাল। নতুন জুটি তৈরি হল। ছবিতে নতুন হিরো-হিরোইন এল। কিন্তু শ্রীলেখার অভিযোগ তিনি ব্রাত্যই থেকে গেলেন। কারণ কোনও পরিচালক বা প্রযোজক বা অভিনেতার সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েননি। তাই সৃজিত মুখোপাধ্যায়, যিনি শ্রীলেখার ভাল বন্ধু ছিলেন, তার ছবিতেও সুযোগ এল না। সরাসরি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম করে তিনি বলেন, সম্পর্কের কারণেই সৃজিত স্বস্তিাককে তার ছবিতে নিয়েছিলেন।

এই অভিযোগের পরই ফুঁসে ওঠেন স্বস্তিকা। ফেসবুকে তিনি পোস্ট করেন, যখন কোন অভিনেত্রী কোন পরিচালকের সঙ্গে এক বা একের বেশি ছবি করলেই প্রেম করা বা সরাসরি বিছানায় যাওয়ার গুজব ওঠে। এর পরিপ্রেক্ষিতে একটি যুক্তিও দিয়েছেন স্বস্তিকা। লিখেছেন, ‘বেশ। তা আমি এক পরিচালকের সঙ্গে তার জীবনের ১৭টা ছবির মধ্যে আড়াইখানা ছবি করেছি (২টি মুখ্য চরিত্র, ১টি অতিথি শিল্পী)। কিন্তু যেহেতু এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যিশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন, তারা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী? যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না?’ তার ইঙ্গিত যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও এর উত্তরে শ্রীলেখা এখনও কিছু বলেননি।

অন্যদিকে টোটা রায়চৌধুরীও সৃজিতের স্বজনপোষণের কথা মানতে নারাজ। তিনি বলেছেন, ছবিগুলি ভালোলাগা সত্বেও কোনোদিন ওর কাছে কাজ চাইনি বা ফোন, টেক্সট করে PR করিনি। কারণ মনে হয়েছিল, ও অসম্ভব সেনসিবেল, স্তাবকতা পছন্দ করে না। আমি অবাক হয় গেছিলাম যখন ও নিজে ফোন করে আমাকে ফেলুদার চরিত্রে নির্বাচিত করল। ও যোগ্যতাকেই মান্যতা দেয়, নেপোটিজমকে নয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ