,

সুশান্তের মৃত্যুতে ইসরায়েল সরকারের শোক

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে শোকাহত ইজরায়েলও। তাই সীমান্তপার থেকেও আসছে শোকবার্তা। সুশান্তের মৃত্যুশোক এখনো ভুলতে পারেনি গোটা ভারত, তার মাঝেই ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। শুধু তাই নয়, সুশান্তের এক অনুরাগী ইন্দোনেশিয়া থেকেও শ্রদ্ধা জানিয়েছেন।

ইজরায়েলের ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল গিলাদ কোহেন একটি টুইট করে শোকবার্তা দিয়েছেন। যেখানে ‘কাই পো ছে’ তারকাকে ‘প্রকৃত বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। গিলাদ কোহেন লেখেন, “সুশান্ত সিং রাজপুতের এই অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইজরায়েল এক প্রকৃত বন্ধুকে হারাল। তোমাকে আমরা মনে রাখব!” এই টুইটের সঙ্গে সুশান্তের ইজরায়েল ভ্রমণের স্মৃতিবিজড়িত একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

উল্লেখ্য, সুশান্তের ‘ড্রাইভ’ ছবির প্রায় সিংহভাগ শুটিং হয়েছিল ইজরায়েলে। পরিচালক তরুণ মনশুখানির এই ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। যে ছবি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নিয়ে করণ জোহরের সঙ্গে মনোমালিন্যও হয়েছিল সুশান্তের।

অন্যদিকে, মুম্বাই পুলিশ গতকালই যশ রাজ ফিল্মসের কাছে সুশান্তের সঙ্গে তাদের প্রযোজনা সংস্থার সমস্ত চুক্তিপত্র চেয়ে পাঠিয়েছিল। শনিবার সেই নির্দেশিকা মতো তদন্তের জন্য সুশান্তের চুক্তিপত্রের ফাইল জমা দিয়েছে প্রযোজক আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস। খবর নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিক অভিষেক ত্রিমুখী।

ইতিমধ্যেই মুম্বাই পুলিশের তরফে মোট ১৫ জনকে জেরা করা হয়েছে সুশান্ত মৃত্যুরহস্য নিয়ে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে সুশান্তের তিনটি সংস্থা ছিল, যার একটি তিনি রিয়া চক্রবর্তীর নামে লিখে দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট

গাজীপুরে ইবনে সিনা কারখানায় আগুন, কাজ করছে ৬ ইউনিট