শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতি জিনতা মা হচ্ছেন?

news-image

বিনোদন ডেস্ক : খুব শিগগিরই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতি জিনতা। বলিউডে গুঞ্জন, মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেন গুডএনাফ। অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়ে বলিউড থেকে দূরে লস অ্যাঞ্জেলেস এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’। তবে সুযোগ পেলে বলিউডে ফিরবেন না, এমনটাও নয়।

বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও সম্ভবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’র জারাকে। মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তৃপ্ত তিনি। তবে জীবন সম্পূর্ণ হবে মা হওয়ার পরেই। এই নিয়ে তিনি এবং জেন ইতিমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি।

এই খবর প্রকাশ্যে আসার পরেই বলিউড এবং অনুরাগীরা দারুণ খুশি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু প্রীতির। মণি রত্নমের ছবি ‘দিল সে’ তার প্রথম হিন্দি ছবি। তালিকায় রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যয়া’, ‘বীর জারা’র মতো ব্লকবাস্টার ছবি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ