সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের জন্য আলাদা হাসপাতাল চেয়ে মন্ত্রীকে চিঠি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ ৭২ ঘণ্টার মধ্যে মানসম্পন্ন হাসপাতাল নির্ধারণের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে চিঠি দিয়েছে।

শনিবার বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. এহতেশামুল হক চৌধুরীর স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরন্তর ও নিবিড়ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মানহীন পিপিই, মাস্ক, জোড়াতালি দিয়ে অবৈজ্ঞানিকভাবে দ্রুত তৈরি করা কোভিড আইসিইউ, অপর্যাপ্ত ট্রেনিং, রোগীদের খামখেয়ালিপনা, স্বল্প পরিসরে কোভিড, নন-কোভিড চিকিৎসার কারণে রোগ ছড়িয়ে পড়েছে।

চিঠিতে বলা হয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী স্বল্পতা, থাকা-খাওয়ার অব্যবস্থাসহ এসব বিষয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্লিপ্ততা, উদাসীনতা, অদূরদর্শীতা, সমন্বয়হীনতার কারণে এখন পর্যন্ত ১১০০ চিকিৎসকসহ ৩৫০০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ৪৪ জন চিকিৎসক এবং নার্সসহ ৮ জন স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে অনেক জ্যেষ্ঠ অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য কোনো হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় পরবর্তীতে উদ্ভুত যেকোনো পরিস্থিতিতে আপনার মন্ত্রণালয় ও অধিদপ্তর দায়ী থাকবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী