,

রংপুরে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর ও গাইবান্ধা জেলার ১২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও পুলিশসহ বিভিন্ন বয়সী নারী-পুরষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (২৮), মেডিকেল পূর্বগেটের এক চিকিৎসক (৪৬), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৮), বাহার কাছনার এক নারী (৪০), রথবাড়ি রোডের এক নারী (৫৫), এক যুবতী (২৩), ডাঙ্গিরপাড়ের এক পুরুষ (৪৩), মুলাটোলের এক পুরুষ (৩০), মিঠাপুকুরের এক বৃদ্ধা (৬৫), গঙ্গাচড়া গজঘন্টার এক নারী (৩৭)।

এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪৬) এবং সুন্দরগঞ্জের এক বৃদ্ধ (৭৫) আক্রান্ত হয়েছেন।

কনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১০ জন এবং গাইবান্ধা জেলার ২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট

গাজীপুরে ইবনে সিনা কারখানায় আগুন, কাজ করছে ৬ ইউনিট