রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ৯০ হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭৩৩টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৯৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩৪ হাজার ২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ২০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘২১ থেকে ৩০ বছর ১৩ জন, ৩১ থেকে ৪০ বছর ৩ জন, ৪১ থেকে ৫০ বছর ৭ জন, ৫১ থেকে ৬০ বছর ৫ জন, ৬১ থেকে ৭০ বছর ১৫ জন, ৭১ থেকে ৮০ বছর ৫ জন মারা গেছে।’

‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৫ জন, বাসায় ১১ জন মারা গেছে এবং ২ জন হাসপাতালে মৃত অবস্থায় এসেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৪১ জন, মারা যায় ৪৪ জন। আগের দিন শনিবার আক্রান্ত হয়েছিল ২ হাজার ৮৫৬ জন, মারা যায় ৪৪ জন। তার আগের দিন শুক্রবার করোনায় আক্রান্ত হয় ৩ হাজার ৪৭১ জন, মৃত্যু হয় ৪৬ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু