,

কসবার কুটি বাজারের ব্যবসায়ী মনির আহমেদের বিরুদ্ধে মিথ্যা গুজব রটানোর অভিযোগ

news-image

এম.আমজাদ চৌধুরী রুনু : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুঁটি ইউনিয়নের বাইসার গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মনির আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারাগেছেন এমন মিথ্যা-বানোয়াট গুজব ছড়িয়ে জীবিত ও সম্পূর্ণ সুস্থ্য ব্যক্তিকে মৃতবলে এলাকায় গুজব ছড়িয়ে তোলপাড় সৃষ্টিকরার অভিযোগ পাওয়াগেছে একই এলাকার দুষ্ট প্রকৃর্তিক ইকবাল মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্ত ইকবাল মিয়া একই এলাকার মৃতঃ আবদুল মালেকের ছেলে বলে জানাগেছে । এসব ঘটনায় অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলাও রুজু করেছেন ভোক্তভোগী মোঃ মনির আহমেদ ।

গতকাল শনিবার ১৩ জুন ২০২০ খ্রীঃ বিকালে সরজমিনে উপস্থিত হলে স্থানীয়রা জানান, এই ঘটনায় ৮ নং কুঁটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবদুল কাদেরের সভাপতিত্বে স্থানীয় বাইসার গ্রামে গত ৯-ই জুন সামাজিকভাবে একটি গ্রাম্য সালিশ-সভা অনুষ্ঠিত হয় । অভিযুক্ত ইকবাল মিয়া গ্রামের সাহেব-সর্দারদের তোয়াক্কা না করে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে সালিশে উপস্থিত না হওয়ায় পরবর্তীতে গুজব সৃষ্টিকারী অভিযুক্ত ইকবাল মিয়ার বিরুদ্ধে গত ১১ই- জুন কসবা থানায় একটি মামলা করেন ভোক্তভোগী মনির হোসেন । ভোক্তভোগীর পরিবারের দাবী রহস্যজনক কারণে করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারী অভিযুক্ত ইকবাল মিয়াকে গ্রেফতার করেনি পুলিশ ।

কুঁটি ইউনিয়নের বাইসার গ্রামের ঘটনার (প্রতক্ষ্যদর্শী) স্থানীয়রা সাংবাদিকদের জানান, একই এলাকার ইকবাল মিয়া গত কয়েকদিন আগে এলাকায় রিওমার ছড়িয়েছেন, যে মনির হোসেন করোনায় আক্রান্ত হয়েগেছে । আবার কারো কারো কাছে‘ বলেছেন, মনির হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন । কসবা উপজেলার প্রশাসনকে ফোনকরে বলেছেন, ব্যবসায়ী মনির হোসেন করোনায় আক্রান্ত । এলাকার হার্ট-বাজারসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস নিয়ে এসব গুজব ছড়িয়েছেন ইকবাল মিয়া । এতে করে ব্যবসায়ী মনির হোসেনকে এলাকায় বিভ্রান্তিতে পড়তে হয় বলে সাংবাদিকদের জানান তাঁরা ।

কুঁটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবদুল কাদের সাংবাদিকদের জানান, ব্যবসায়ী মনির হোসেন ইকবাল মিয়ার কাছ থেকে ব্যবসায়ী মারফতে টাকা-পয়সা পাওনা বলে আমরা জানি । ইকবাল মিয়া এসব ঘটনায় করোনা ভাইরাস নিয়ে এলাকায় গুজব ছড়িয়েছেন, মনির নাকি করোনায় আক্রান্ত হয়ে মারাগেছেন । এনিয়ে অনেকেই বিষয়টি আমাকে অবগত করেছেন এই ইকবাল মিয়া এলাকায় মনিরের নামে এসব বানোয়াট গুজব ছড়াচ্ছেন বলে ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইকবাল মিয়ার সাথে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে‘ তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ কেঁটেদিয়ে ফোনের সুইচ বন্ধকরে দেন ।

এই ঘটনার ভোক্তভাগী ব্যবসায়ী মোঃ মনির হোসেন সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ইকবাল মিয়ার কাছে ১০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যবসায়ী লেনদেনের মারফতে আমি পাউনা আছি । সে‘ ইকবাল দীর্ঘদিন যাবত দেম-দিচ্ছি বলে আমাকে গুড়াচ্ছেন । গত ৯-ই জুন আমি করনোয় আক্রান্ত হয়ে মারাগেছি‘ ইকবাল মিয়া এলাকার বিভিন্নস্থানে সাধারণ মানুষের কাছে এমন মিথ্যা-বানোয়াট গুজব ছড়িয়েছেন । এতে করে বিভিন্ন এলাকার মানুষ ছুঁটাছুঁটি করে আমার বাড়িতে ভিড় করতে থাকেন ।

এলাকার মানুষরা জানান, ইকবাল নাকি বলেছেন‘ আমি করোনায় আক্রান্ত হয়ে মারাগেছি । ব্যবসায়ী মোঃ মনির হোসেন সাংবাদিকদের আরো বলেন, আমার শরীলে হালকা জ্বর হয়েছিল । সে‘ ইকবাল কসবা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকেও ফোন করে বলেছেন, আমি নাকি করোনায় আক্রান্ত । তিনি জানান, পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আমার পরীক্ষা করে হলে‘ করোনার কোন উপসর্গ আমার শরীলে পাওয়া যায়নি । এ ঘটনায় ভোক্তভাগী ব্যবসায়ী মোঃ মনির হোসেনসহ স্থানীয় এলাকাবাসীরা জীবিত ব্যক্তিকে করোনায় মৃতবলে এলাকায় গুজব সৃষ্টিকারী অভিযুক্ত বখাটে ইকবাল মিয়ার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা