,

প্রশাসনকে ফাঁকি দিয়ে নবীনগর মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

news-image

নবীনগর( ব্রাক্ষণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর উপজেলায় নদী ভাঙনে প্রতিবছরই মেঘনা নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমিসহ শত শত ঘরবাড়ি। মেঘনার রাহুগ্রাসের সাথে যুদ্ধ করে কোনো রকমে টিকে আছে এসব অঞ্চলের মানুষগুলো। অনেকেই নদীগর্ভে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এরমধ্যে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে ড্রেজারের বালু উত্তোলন।

জয় বাংলা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান পার্শ্ববর্তী রায়পুরায় ইজারা পেলেও ইজারাদারের লোকজন সীমানা লংঘন করে মেঘনা নদীর নবীনগর অংশে ঢুকে বালু উত্তোলন
করছে । এতে নবীনগরের নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা
দেখা দিয়েছে।

এ অবস্থায় নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বিষয়টির
প্রতিকার চেয়ে স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনের কপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও নবীনগরের উপজেলা চেয়ারম্যানকেও দেয়া হয়েছে।

জানা গেছে, নবীনগরের সীসান্তবর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার জয় বাংলা এন্টারপ্রাইজ সীমানা লংঘন করে নবীনগর উপজেলার পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে নদী থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে । এ বিষয়ে স্থানীয়রা এর প্রতিকার চেয়ে ডিসি বরাবর আবেদন করার পরও পাঁচটি ড্রেজারের মাধ্যমে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে।

এ বিষয়ে আবেদনকারী আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বলেন,’নদী থেকে অবৈধভাবে
এসব বালু উত্তোলন শিগগীরই বন্ধ করা না হলে মেঘনা নদীর তীরবর্তী নবীনগরের বহু বাড়িঘর
ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তাই দ্রুত বালি উত্তোলন বন্ধ করা দরকার।”
এ বিষয়ে ইজারাদাররা জানান, ইজারার নিয়ম মেনে রায়পুরার পূর্ব হোসেন নগরে বালু
উত্তোলন করা হচ্ছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম মঠো ফোনে জানান, এখানে সীমানা সংক্রান্ত বিরোধ আছে এই বিরোধ নিষ্পত্তির জন্য এবং সীমানা বহির্ভূত জায়গা থেকে যেন বালু উত্তোলন যেন না করে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য