,

এ আর রহমান ঢাকাই সিনেমার প্রযোজনায়

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সঙ্গে এবার যুক্ত হতে চলেছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজক হিসাবেও থাকছেন বলিউডের এই গায়ক। সম্প্রতি বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে এমন তথ্য নিশ্চিত করেছেন এ আর রহমান।

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে এ আর রহমান জানিয়েছেন, সময় সর্বদা নতুন পৃথিবী আর আইডিয়ার জন্ম দেয়। নতুন পৃথিবীতে নতুন চ্যালেঞ্জ আর নতুন গল্পও উঠে আসে। এটি তেমনই একটি গল্প।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের করছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। তবে তাহসান খান কি চরিত্রে অভিনয় করেছেন তা এখনো জানা যায়নি।

জানা গেছে, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সেকারণে সিনেমাটি নির্মিত হবে ইংরেজি ভাষায়।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে সিনেমাটির ৮০ ভাগের বেশি বেশি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শুটিং শেষ হওয়ার আগেই এরইমধ্যে একাধিক ফেস্টিভ্যালে পুরস্কার পেয়ে শুরু থেকেই আলোচনায় আছে ‘নো ল্যান্ডস ম্যান’।

সিনেমাটি প্রযোজনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’, শ্রীহারি সেঠ ও বাংলাদেশের বঙ্গ। সবশেষ সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত হলেন এ আর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর