,

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের দাবিতে তিন সন্তানের জননী তার পরকীয়া প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অনশন করছেন। উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এদিকে এ ঘটনায় পরকীয়া প্রেমিক এমদাদুল মাতুব্বর গা ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অনশনরত ওই নারীর ১৬ ও ১২ বছর বয়সী দুই ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে। অপরদিকে এমদাদুলেরও ১৭ ও ১৩ বছর বয়সী দুই ছেলে ও ৯ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

ওই নারীর দাবি, প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এর একপর্যায়ে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার আশ্বাস দিলে এমদাদুলের সঙ্গে তার স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক চলে। এদিকে বছরখানের আগে ওই নারী স্বামী মারা যান। এ সুযোগে এমদাদুলের সঙ্গে ওই নারীর সম্পর্ক গভীর হয়ে ওঠে এবং বিভিন্ন জাযগায় তাদের যোগাযোগের মাত্রা বেড়ে যায়।

সম্পতি ওই নারী এমদাদুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা ছলচাতুরী শুরু করেন। একপর্যায়ে এমদাদ তাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথা অস্বীকার করেন। তাই বাধ্য হয়ে তিনি অনশন শুরু করেছেন। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথাও জানান ওই নারী।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই নারী এমদাদুলের বাড়ির মেঝেতে মাদুর পেতে বসে আছেন। এলাকার শতশত উৎসুক লোক সেখানে ভিড় করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এমদাদুলের ভাই ঘটনাটি স্বীকার করে বলেন, ‘আমরা সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্ঠা করছি।’

বিষয়টি নিয়ে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়া বলেন, ‘দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে। বিষয়টি আমি খোঁজ নিয়েছি। আমি দুপক্ষের সম্মতিতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর