,

আবারও ডা. জাফরুল্লাহর অবস্থার অবনতি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তিনি সক‌লের দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে উনার নিজের স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

জনাব চৌধুরীর চিকিৎসা সেবায় নিয়োজিত গণস্বাস্থ্য কে‌ন্দ্রের চি‌কিৎসক ও স্বাস্থ্যকর্মী‌দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ, সেই সাথে তাদের প্র‌তি অকৃত্রিম ভা‌লোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা।

আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তার বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।’

এর আগে আজ সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আরেক পোস্টে ডা. জাফরুল্লাহর স্বাস্থের অবনতির কথা জানানো হয়।

এর পর আজ সকাল ১০টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা রাতে একটু খারাপ হয়েছিল। কারণ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তবে সকালের দিকে শ্বাসকষ্ট একটু কমছে। সকালে অল্প তরল জাতীয় নাস্তাও করেছেন তিনি।’

ফরহাদ হোসেন আরও বলেন, ‘আইসিইউ বা ভেন্টিলেটরের সাপোর্ট এখনো লাগেনি। তার পরিবারের সদস্যরাও সবাই পাশে আছেন।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পর প্লাজমা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এতে উপকার পাওয়ায় গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এ ছাড়া গত ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করান তিনি। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নেন ডা. জাফরুল্লাহ।

গত রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি অক্সিজেন নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর