,

করোনায় আক্রান্ত নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ, জরুরি অস্ত্রোপচার

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

গতকাল বৃহস্পতিবার তার অবস্থার উন্নতি হলেও আজ শুক্রবার ভোররাতে তার ব্রেইন স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় জানান, আজ তার বাবাকে কেবিনে নেওয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। সবার কাছে দোয়া চান তিনি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর