,

অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি থেকে বিরত থাকুন

news-image

শামসুর রহমানঃ করোনা ভাইরাস আসার পর একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। বেসরকারি ক্লিনিকগুলি টাকার জন্য অপ্রয়োজনীয় সিজিরিয়ান ডেলিভারি করায়। করোনার প্রাদুর্ভাবের আগে দেশে যেখানে ৮৫-৯০% সিজারিয়ান ডেলিভারি হতো এখন ৫% ও সিজারিয়ান হয়না। এই করোনার সঙ্কটকালে আমরাতো দেখি নাই যে হাজার হাজার মা বা নবজাতক ডেলিভারি কেইসে সিজার করাতে না পেরে বিনা চিকিৎসায় মারা গেছেন। আমরা যদি এই ব্যাপারটা নিয়ে ভাবি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা অনেকেই বুঝতে পারিনা যে সিজারিয়ানের ফলে মা এবং শিশুর স্বাস্থ্য কি পরিমাণ ঝুঁকিতে ফেলা হয়। আর আর্থিক ক্ষতির কথা নাইবা উল্লেখ করলাম। বর্তমানে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনা পয়সায় নর্মাল ডেলিভারি করা হচ্ছে। গত কিছুদিন যাবত এলাকার এক ছোটভাই রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক,সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার ফেইসবুক স্ট্যাটাস থেকে জানতে পারছি যে প্রায় প্রতিদিন আমাদের সুলতানপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নর্মাল ডেলিভারি হচ্ছে। সব মন্দেরও একটা ভাল দিক আছে। যদি করোনা ভাইরাসের সমস্যা না থাকতো তবে স্বাস্থ্য কেন্দ্রে সবাই যেত না। এই করোনার সঙ্কট কেটে গেলেও আমরা যেন ভুলে না যাই যে বেসরকারি হাসপাতালে অনেক অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি করানো হয়। আমরা যদি কিছুটা সচেতন হই, তবে মা ও শিশুকে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের ধকল থেকে বাঁচাতে পারব। পরিশেষে রফিকুল ইসলাম সহ আমাদের সুলতানপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সকল স্টাফ এবং সমগ্র বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবা বিশেষ করে গ্রামাঞ্চলে যারা সেবা দিচ্ছেন তাদের সবাইকে শ্রদ্ধা এবং ভালবাসা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি