,

চোর চক্রের সদস্যরা ২০ লাখ টাকা খরচ করেছে!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোতয়ালী থানা এলাকার ইসলামপুরের ন্যাশনাল ব্যাংকের শাখার সামনে থেকে ৮০ লাখ টাকা চুরির ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২০ লাখ টাকা চোর চক্রের সদস্যরা বিভিন্নভাবে খরচ করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হান্নান ওরফে ব্রিফকেস হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম, তার সহযোগী মো. মোস্তফা, মো. বাবুল মিয়া ও মোছা. পারভীন।

কমিশনার মো. মাহবুব আলম বলেন, গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। দিনে দুপুরে ঘটে যাওয়া ওই চাঞ্চল্যকর ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। দায়ের করা ওই মামলাটি কোতয়ালী থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ছায়া তদন্ত শুরু করে।

তিনি বলেন, তদন্তের এক পর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ৬০ লাখ টাকা ও দুটি বিদেশী পিস্তল।

চুরি হওয়া বাকি ২০ লাখ টাকা সম্পর্কে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, তারা (চোর চক্রের সদস্যরা) বিভিন্নভাবে তা খরচ করেছে।

এই চক্রের মূলহোতা হান্নানের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর