,

কৃষ্ণাঙ্গ যুবক হত্যা : নিউ ইয়র্কে লুটপাট, কারফিউ জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউ ইয়র্কে। সেন্ট্রাল ম্যানহাটনে নামি-দামি অনেক দোকান, শো-রুমে লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্ক জুড়ে কারফিউ জারি করা হয়েছে।

এএফপি সাংবাদিকেরা জানিয়েছে, বিক্ষোভের সময় নিউ ইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ে স্বনামধন্য ফ্যাশন স্টোর মাইকেল কোরস’সহ নাইকি, লেগোতে লুটের ঘটনা ঘটেছে। এ ছাড়া লুট হয়েছে মিডটাউনের অনেক ইলেকট্রনিকস শপ। এমন অবস্থায় স্থানীয় সময় স্থানীয় সময় বুধবার সকাল ৫ টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এনওয়াই১ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, কিছু তরুণ বেস্ট বাই ইলেকট্রনিকসের গুদাম থেকে দৌড়ে বেড় হচ্ছে। পুলিশ তাদের আটকও করেছে। ম্যানহাটনের স্টোরগুলোতেও একই দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির এক ফটোগ্রাফার।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নামি-দামি দোকানগুলোই লুটেরাদের টার্গেট ছিল। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত শহর জুড়ে কয়েক’শ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, ম্যাডিসন অ্যাভিনিউতে অনেকগুলো দোকান লুট হয়েছে। এই পরিস্থিতি ‘সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য’। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে।

“শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় হয়েছে। এখন পরিবেশ খুবই শান্ত। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমর্থন করি। তবে এখন তাদের ঘরে যাওয়ার সময় হয়েছে।”

“আজ রাতে কিছু মানুষকে বেপোরোয়া দেখা গেছে। তারা বিক্ষোভে ছিল না। সম্পদের ক্ষতি করেছে, অন্যদের আহত করেছে। এসবে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের আচরণ অগ্রহণযোগ্য। আমাদের শহরে এমনটা চলতে দিতে পারি না।”

উল্লেখ্য, গত সোমবার মিনেপোলিসে ফ্লয়েডকে গলায় হাঁটু চাপা দিয়ে দম বন্ধ করে হত্যা করে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার। ময়নাতদন্ত রিপোর্টও তাই বলছে। এই হত্যাকাণ্ডের পর থেকেই পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভের আগুনে জ্বলছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ যুক্তরাষ্ট্রের কয়েক ডজন শহরে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর