,

জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট কমেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন নিতে হচ্ছে না তাকে।

আজ সোমবার এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

মো. ফরহাদ বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গতকাল রোববারের চেয়ে আজ সোমবার তুলনামূলক ভালো রয়েছে। তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না।

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে ও তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা বাসায় রয়েছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।

গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্তের খবর নিজেই জানিয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর