,

ডেঙ্গু প্রতিরোধে সাত নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং এর অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে রবিবার পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, গত বছরের মতো চলতি বছরও রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনাগুলো হলো—

১. অফিস কক্ষ, ওয়াশরুম, অপ্রয়োজনীয় কাগজপত্র, পরিত্যক্ত বোতল, টায়ার-টিউব, ডাবের খোসা, অফিসের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. আঙ্গিনা, ওয়াশরুম, বাসস্থানসহ এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।

৩. ফুলের টব, বাসস্থানের ছাদ বাগানসহ পানি জমে থাকে এমন সব পাত্র অপসারণ বা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

৪. ডেঙ্গু প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত উপায়গুলো প্রয়োগ করতে হবে।

৫. গৃহীত কার্যক্রম সম্পর্কে এই মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

৬. ডেঙ্গু প্রতিরোধের জন্য ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

৭. এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সরকারি হিসাবে, গত বছর সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ১৭৯ জনের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর