,

তাহসান-মিমের প্রেম নিয়ে তোলপাড়!

news-image

বিনোদন প্রতিবেদক : লকডাউনের মাঝে প্রেম, তাও আবার দুই অপরিচিত মানুষের! ‌‘কানেকশন’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প এমনই। নিজের প্রযোজনায় তাহসানের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।পরিচালনায় আছেন রায়হান রাফি।

শুক্রবার মিমের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘কানেকশন’। এরপর দুই তারকার ভক্তদের মাঝে তোলপাড় হয় সিনেমাটি নিয়ে। মোটামুটি বেশির ভাগ মন্তব্যই ইতিবাচক। ১৭ ঘণ্টার মাঝে দেখা হয়েছে ৩৬ হাজারের বেশিবার।

নিজের ফেইসবুক পেজে চলচ্চিত্রটি নিয়ে মিম লেখেন, “আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই করোনাকালীন সংকটময় সময়ে আপনাদেরকে খানিকটা বিনোদন দিতে হাজির হলাম আমি আর তাহসান ভাইয়া। সবাই ঘরে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলে দেখুন যার যার ঘরে বসে তৈরি করা শর্টফিল্ম ‘কানেকশন’।”

হ্যাঁ, ‘কানেকশন’ উপভোগ করার পাশাপাশি দর্শক দেখে নিতে পারেন দুই তারকার অন্দরসজ্জা!

এর মধ্য দিয়ে অনেক দিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ফিরলেন রাফি। প্রযোজকের খাতায় নাম লেখালেন সুন্দরী প্রতিযোগিতা থেকে সুপারস্টার বনে যাওয়া মিম। আর এতে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন তাহসান। রয়েছে ইমরান মাহমুদুল ও মায়শার কণ্ঠে একটি গানও।

এর আগে নায়িকা জানান, চলচ্চিত্রটির সঙ্গে জড়িত সবাই বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন।

‘কানেকশন’-এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তাহসান ও রাফি। অন্যদিকে এই নির্মাতার নির্দেশনায় দুটি সিনেমায় অভিনয় করেছেন মিম। এর মধ্যে ‘পরাণ’-এর শুটিং শেষ, কিছু দৃশ্য বাকি আছে ‘ইত্তেফাক’-এর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর