,

ডা. জাফরুল্লাহ দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিয়েছেন।

শুক্রবার (২৯ মে) প্লাজমা থেরাপি নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এখন অনেক ভালো লাগছে। আজ একটা এক্স-রে করিয়েছি। শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না তবে আরও ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গত দুই দিন আগে প্রথমবারের মতো প্লাজমা নিয়েছি আজ দ্বিতীয়বারের মতো নিলাম। এখন অনেকটা সুস্থ বোধ করছি।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্র শিগগিরই একটা প্লাজমা সেন্টার গড়ে তুলে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায় বলে জানান গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা।

প্রসঙ্গত, ঈদের আগের দিন গণস্বাস্থ্যের তৈরি কিট দিয়ে টেস্টে তার করোনা পজিটিভ আসে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে তার টেস্ট স্যাম্পল পাঠানো হয়। সেখানের পরীক্ষার রেজাল্টেও তার করোনা পজিটিভ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর