,

মাফ চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার দের ঘণ্টা পরেই সাংবাদিকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল শুক্রবার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মারা যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে মাফ চেয়ে একটি পোস্ট দেন আবুল হাসনাত নামের ওই সাংবাদিক। এর দেড় ঘণ্টার মধ্যেই মারা যান তিনি।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুক পোস্টে আবুল হাসনাত লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।’

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন। তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডা. সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সাগর জানান, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সাংবাদিক আবুল হাসনাতকে সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। মহান আল্লাহ সাবেক এই ছাত্রনেতাকে জান্নাতবাসী করুন। আমিন।

‘উনার দুদিন ধরে জ্বর ছিল। করোনাভাইরাসের লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে দাফন কাজ সম্পন্ন হবে। সবাই দোয়া করবেন’ যোগ করেন ডা. সাগর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর