,

চমক দেখাতে তৈরি হচ্ছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতেই সিনেমার শুটিং বন্ধ। কিন্তু এখন চলচ্চিত্রকাররা মনে করছেন আগামী কয়েক মাসে পরিস্থিতির বদল হবে। ১০ বছর আগে মণি রত্নমের ‘রাবণ’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আবারও পরিচালকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় চমক দেখাতে তৈরি হচ্ছেন তিনি।

ভাইরাসের দাপটে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত মণি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ ছবিটির শুটিং শুরু করাই গেল না। এখন মণি রত্নম চাইছেন কীভাবে মূল ডেডলাইনেই কাজ শেষ করা যায়। সেই জন্য তিনি একটি পরিকল্পনাও করেছেন। সেই পরিকল্পনাটি হল লকডাউন উঠে গেলে এক ধাক্কায় তিনি শুটিং শেষ করবেন। জানা গিয়েছে এই কারণে শুটিং শিডিউল এমনভাবে নতুন করে তৈরি হচ্ছে যাতে ২০২১ সালেই ছবিটি মুক্তি পায়। এই কারণেই ছবির অভিনেতা বিক্রম, ঐশ্বরিয়াদের টানা ডেট নেওয়া শুরু হয়েছে। এই ভাবেই এক ধাক্কায় ছবির শুটিং শেষ করা যাবে। সবকিছু ঠিক থাকলে ঐশ্বরিয়া আর বিক্রমকে নিয়ে পুদুচেরিতে কাজ শুরু হবে। যদি আউটডোর শুটিংয়ের অনুমতি না পাওয়া যায় তাহলে চেন্নাইয়ের এভিএম স্টুডিয়োতে সেই কাজ করা হবে।

তথ্য অনুযায়ী ‘বাহুবলী’র মতোই ‘পন্নিইন সেলভান’ও পিরিয়ড ড্রামা এবং ছবিটি মুক্তি পাবে দুটি পর্বে। নির্মাতারা চাইছেন ছবির প্রথম পর্ব ২০২১ সালে মুক্তি পাক। ছবির এক্সিকিউটিভ প্রযোজক শিবা আনন্দ বলেছেন, ‘ইন্ডাস্ট্রির বাকি অনেকের মতোই আমরাও চাইছি ছবির শুটিং শুরু করে দিতে। অভিনেতা-অভিনেত্রীদের বলেছি ডেট দিতে। শিডিউল ঠিক রাখা খুবই কঠিন, কিন্তু আমাদের কাজ তো এইটাই।’ যদিও তিনি আশাবাদী আগামী বছর প্রথম অংশ মুক্তি পাবে, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ তিনি জানাতে পারেননি।

এই ছবির কাহিনির কেন্দ্রে রয়েছে মহান চোল সম্রাট আরুলমাঝি বর্মণের সম্রাট হওয়ার আগের জীবন। ঐশ্বর্য ছবিতে দ্বৈত ভূমিকায় থাকবেন। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে জুলাই মাসে। আরও জানা গিয়েছে এই সমস্ত বিপত্তি সত্ত্বেও ছবির বাজেটে কোনো কাটছাঁট হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর