,

করোনায় খাদ্যাভ্যাসে যেসব নিয়ম মেনে চলবেন

news-image

যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে, খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। কিন্তু এটা সম্ভব যে, খাদ্য সম্পর্কিত বিভিন্ন জিনিস ছোঁয়ার মাধ্যমে যে কেউ সংক্রমিত হতে পারেন। যদি সেই জিনিসগুলো আগে থেকেই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। সবচেয়ে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে খাবার কেনার মাধ্যমে। কারণ শপিংমল থেকে অন্য ব্যক্তির সংস্পর্শে খাবার ডেলিভারি নেওয়ার সময় ঝুঁকি থেকে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মো. বিল্লাল হোসেন—

করোনাকালীন খাবারের ক্ষেত্রে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেগুলো হলো:

১. খাবার বাসায় আনামাত্রই অপ্রয়োজনীয় প্যাকেটগুলো খুলে নির্দিষ্ট স্থানে ফেলুন।
২. খাবারটি যদি ক্যানজাত হয়, তবে ক্যানটি জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলুন।
৩. এরপর আপনার হাত সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ধুয়ে ফেলুন।
৪. যেসব খাবার প্যাকেট ছাড়া বাজার থেকে আনা হয়, সেগুলো ট্যাপের পানিতে ধুয়ে ফেলুন।
৫. কোনো খাবার তৈরির আগে ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন।
৬. মাছ-মাংস কাটার জন্য আলাদা আলাদা চপিং বোর্ড ব্যবহার করুন।
৭. যথাযথ তাপমাত্রায় খাবার রান্না করুন।
৮. যদি সম্ভব হয় দ্রুত পচনশীল খাদ্যদ্রব্যগুলো ফ্রিজে সংরক্ষণ করুন।
৯. বাসি ও পচা খাবার বাসায় জমিয়ে না রেখে স্বাস্থ্যবিধি মেনে ডাস্টবিনে ফেলুন।
১০. খাবারের আগে আপনি ও আপনার শিশুর হাত কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ধুয়ে নিন।
১১. সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করুন।

লেখক: শিক্ষার্থী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর