,

করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল সোহেল মাহমুদ।

তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ারে কনস্ট্রেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।

বরিশাল শের-ই-বাংলা মেডকেল কলেজের পরিচালক ডা. বাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, গত বুধবার রাত ৯টার দিকে ডায়াবেটিস, জ্বর, কাশি এবং প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সোহেল মাহমুদকে হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত ট্রায়া সেন্টারে পরীক্ষার পর করোনা ওয়ার্ডে ভর্তি করে ভেন্টিলেশনে পাঠানো হয়। কিন্তু অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ওই ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।

তবে সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর রাত সোয়া একটার দিকে তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর