,

‘ক্রাইম প্যাট্রোল’ অভিনেত্রীর আত্মহত্যা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রল’র অভিনেত্রী প্রেক্ষা মেহতা আত্মহত্যা করেছেন। সোমবার রাতে আত্মহত্যার কিছুক্ষণ আগে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ‘জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো স্বপ্নকে মরে যেতে দেখা।’ তার কিছুক্ষণ পরই তিনি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রেক্ষাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, করোনার কারণে হাতে কোনো কাজ না থাকায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী। পারিবারিক সূত্র জানায়, একটি সুইসাইড নোট রেখে গেছেন প্রেক্ষা। তবে তাতে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

থিয়েটারে কাজ করার পর ২০১৮ সালে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেন প্রেক্ষা। ‘ক্রাইম প্যাট্রোল’ ছাড়াও ‘মেরি দুর্গা’ ও ‘লাল ইশক’ নামে টিভি সিরিয়ালে দেখা গেছে তাকে। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘প্যাড ম্যান’ ছবিতে।

এর আগে করোনার কারণে কাজ না থাকায় মানসিক চাপে গত ১৫ মে আত্মহত্যা করেছেন ভারতের আরেক অভিনেতা মনমিত গেরওয়াল। তার কাছের বন্ধু পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বড়সড় আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছিলেন মনমিত। মাথার ওপর বড় বড় ঋণের বোঝাও ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর