,

ভারতে গেলেই নোবেল গ্রেপ্তার হতে পারেন!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্ট দেওয়ার জেরে বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এ কারণে এখন ভারতে গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা হয়েছে। আর তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। ইতোমধ্যেই দায়েরকৃত অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতে আসলে নোবেলকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট দেন গায়ক নোবেল। তার এই পোস্টটি নিয়ে অনেক সমালোচনা হয়। এরপরই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জেরার মুখে পড়তে হয় গায়ক নোবেলকে। পরে অবশ্য কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

তবে এই প্রথম নয়, এর আগেও অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। কখনো রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে, কখনো আবার কিংবদন্তীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। এখানেই শেষ নয়, ধর্ষণের অভিযোগও উঠেছে বাংলাদেশি এই গায়কের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর