,

করোনায় প্রাণ গেল কলেজের অধ্যাপক ও টিম গ্রুপের সিওও

news-image

নিজস্ব প্রতিবেদক : পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টিম গ্রুপের প্রধান অপারেটিং অফিসার (সিওও) আবদুল ওয়াদুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ৫ মে টিম গ্রুপের সিওও ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ শনাক্ত হয়। টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিজের গাড়ির চালক থেকে করোনা সংক্রমিত হয়েছিলেন আবদুল ওয়াদুদ। পরে তার পরিবারের সদস্যদের ও চালককে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ওয়াদুদের পরিবারের সদস্যদের ও চালককে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল কুমিল্লার মনোহরগঞ্জের নীলকান্ত সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক আল মামুনের (৪৮)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, আল মামুনের বাড়ি নাটোরের লালপুর থানার চক মশুরিয়া গ্রামে। তিনি স্ত্রী আয়েশা সিদ্দিকী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার্থে তার স্ত্রী সাভারে থাকতেন। করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকায় আল মামুন সাভারের বাসায় ছিলেন। গত ২৪ মে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। ২৫ মে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার একপর্যায়ে তিনি মারা যান। তাকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।

আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ১৯৯০–৯১ শিক্ষাবর্ষে ভর্তি হন, ১৯৯৪ সালে স্নাতকোত্তর ডিগ্রী নেন, এরপর শুরু করেন শিক্ষকতা। ১৯৯০–১৯৯১ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থীরা আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ওই ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আবুল কালাম আজাদ, নুরুল আমিন, বিষ্ণুপদ সরকার, ডিএম মোর্শেদ, মিজানুর রহমান, বেগম সেলিনা, হাবিবা আক্তার, আবু তাহের, রিনা বিশ্বাস, সুলতান মাহমুদ খান প্রমুখ শোক প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে সহপাঠীরা বলেন, আল মামুন সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

এদিকে বুধবার দেশে–বিদেশে অবস্থানরত আল মামুনের সহপাঠীরা তার পরিবারের পাশে দাঁড়ানো ও সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মেটাফিজিয়ানস ৯৪’ গ্রুপে ব্যাংক হিসাব ও বিকাশ নম্বর দিয়ে সহপাঠীরা তার পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

সরকারের উপসচিব ও আল মামুনের সহপাঠী আবুল কালাম আজাদ গতকল বুধবার এই তথ্য জানান।

আল মামুনের আরেক সহপাঠী নূরুল আমিন বলেন, ‘আল মামুনের তিন সন্তান লেখাপড়া করে। উপার্জনক্ষম আর কেউ নেই, পরিবারটির সঞ্চয় বলতে তেমন কিছু নেই। এ জন্য সহপাঠীরা এই উদ্যোগ নিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা