রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

news-image

উত্তর কোরিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পিয়ংইয়ং থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।বৃহস্পতিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এক টুইটে ব্রিটিশ দূত কলিন ক্রুকস বলেন, ‘২৭ মে থেকে সাময়িকভাবে পিয়ংইয়ংয়ে অবস্থিত দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দূতাবাসের সব কর্মী আপাতত উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।’

এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্ত নেওয়ার কারণ দেশটিতে প্রবেশে বিধিনিষেধ থাকায় দূতাবাসের কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক বজায় আছে এবং যত দ্রুত সম্ভব পিয়ংইয়ংয়ে আবারও ব্রিটিশ দূতাবাস স্থাপনের কথা বলা হয়েছে এ বিবৃতিতে।

এদিকে দক্ষিণ কোরিয়ার সিউল ভিত্তিক এনকে নিউজ জানায়, ফ্লাইট বন্ধ থাকায় ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। বিদেশিদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করছে দেশটি। তবে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্তের খবর নিশ্চিত করা হয়নি।

মার্চ মাসে জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি দেশ উত্তর কোরিয়ায় তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে এবং তাদের কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়েছে। তবে সুইডেনসহ আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস উত্তর কোরিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু