,

রংপুরে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গঙ্গাচড়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।বুধবার বিকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের নগর বড়াইবাড়ি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান নগর বড়াইবাড়ি গ্রামের প্রামানিকপাড়ার একরামুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩টার দিকে প্রামানিকপাড়ায় নিজ বাড়ির পাশের জমিতে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন মিজানুর। বজ্রপাতে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফতাবুজ্জামান বলেন, ‘ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ওসি সুশান্ত কুমার সরকার জানান, এঘটনায় গঙ্গাচড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর