,

রংপুরে র‍্যাবের ১২ সদস্যসহ আরও ২০ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ১২ জন র‍্যাব সদস্যসহ তিন জেলার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুর র‍্যাবের ১২ জন, নগরীর নিউ সেনপাড়ার ২ জন, মিঠাপুকুর উপজেলার ১ জন, গাইবান্ধার জেলার সাদুল্ল্যাপুরের ৩ ও সদর উপজেলার ১ জন এবং লালমনিরহাট সদর হাসপাতালের ১ জন রয়েছেন।

এদিকে রমেকের পিসিআর ল্যাবে গত ৫৫ দিনে রংপুর জেলার ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে মোট করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন পাঁচজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর