,

দরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রকোপের মধ্যে দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপনকালে বিত্তবানদের দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

আজ সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।

পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য। ঈদুল ফিতরের এ শিক্ষা সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।’

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, নিরঙ্কুশ সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।

রাষ্ট্রপতি বলেন, ‘ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর