,

আসসালামু আলাইকুম, ঈদ মোবারক: জেসিন্ডা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউজিল্যান্ডের মুসলমানসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনাভাইরাস সংকটের কারণে এবারের ঈদ অন্যবারের মতো না হওয়ায় আফসোস তার।

ঈদ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া ভিডিও বার্তায় জেসিন্ডা বলেন, “আসসালামু আলাইকুম, ঈদুল ফিতর উদযাপনে সবাইকে আমার উষ্ণ শুভেচ্ছা।”

“আমাদের কিউই মুসলিমসহ সবার জন্য এটা একটা কঠিন সময়। সবার ঐক্যবদ্ধতা, অনুগ্রহ ও উদারতার সঙ্গে নিউজিল্যান্ড যেভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তাতে আমি মুগ্ধ।”

“সাধারণত ঈদে আপানারা যেভাবে একত্রিত হয়ে আনন্দ করেন এবার হয়তো তা পারবেন না। কেননা আমরা সবাই একপ্রকার আবদ্ধ অবস্থায় আছি। বিশেষ এই উপলক্ষে সবাইকে শুভ কামনা। ঈদ মোবারক!”

গত বছর মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীদের গুলিতে অনেক মুসলমানের হতাহতের ঘটনার পর দারুণ কিছু উদ্যোগ নিয়ে মুসলিম বিশ্বে প্রিয় হয়ে ওঠেন আরডার্ন।

ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো বিশ্বনেতারাও।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা